চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন বর্জন পূর্বপরিকল্পিত: হানিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ পূর্বাহ্ন ২৮, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির নির্বাচন বর্জন পূর্বপরিকল্পিত। কারণ নির্বাচনে তাদের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা ছিলো না।

সংবাদ সম্মেলন করে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের প্রতিক্রিয়া জানান তিনি।

হানিফ বলেন, গত তিন মাস বিএনপি যে জ্বালাও পোড়াও আন্দোলন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, সেখান থেকে বের হয়ে আসতে সিটি নির্বাচনকে বেছে নিয়েছিলো। এটা ছিল তাদের কূটকৌশলের অংশ। আর নির্বাচনে ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই সেটা জেনেই পূর্বপরিকল্পিতভাবে তারা বর্জন করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ২০ দলীয় জোটের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার যে অভিযোগ এনেছেন, সে প্রসঙ্গে হানিফ বলেন, তার (মওদুদ আহমদ) সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিলো না। আসলে ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনবিচ্ছিন্ন হয়ে পোলিং এজেন্ট দেওয়ার মতো অবস্থায়ই ছিলো বিএনপি।

তুচ্ছ কারণ দেখিয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে উল্লেখ করে তিনি তাদের এই সিদ্ধান্তে নিন্দা জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগবিএনপিসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে বেড়ে চলেছে গরম, বৃষ্টির সম্ভাবনা কম

এপ্রিল ১, ২০২৬

থিয়াগো-মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

এপ্রিল ১, ২০২৬

মেসির গোল, জাম্বিয়ার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT