বাংলাদেশ

নির্বাচন পর্যন্ত ইজতেমার মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন পর্যন্ত ইজতেমার মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো

নির্বাচন পর্যন্ত বিশ্ব ইজতেমার মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন: নির্বাচনের পর আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

শনিবার ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও ইব্রাহিম গ্রুপের সংঘর্ষ ও বিবাদ নিষ্পত্তি করতে ডাকা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  দুই গ্রুপের বিবাদ নিষ্পত্তি করার উদ্যোগও নেয়া হবে।

এর আগে বিশ্ব ইজতেমা মাঠের দখল নিয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও ইটপাটকেলে একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক তাবলীগ জামায়াতের অনুসারী।

ঘটনার জন্যে পরষ্পরকে দায়ী করে প্রতিবাদে বিক্ষোভ ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুই পক্ষ।

নির্বাচন পর্যন্ত ইজতেমার মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার সকাল থেকে তাবলীগ জামায়াত ও বিশ্ব ইজতেমার নিয়ন্ত্রণ নিতে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এসময় ইজতেমা মাঠের দখলে থাকা মাওলানা জুবায়েরের সমর্থকদের হটিয়ে দিতে এলে মাওলানা সাদ সমর্থকদের সঙ্গে হামলার ঘটনা ঘটে।

ইজতেমা মাঠ থেকে বিতাড়িত হয়ে বিমানবন্দর এলাকায় বিক্ষোভ দেখায় জুবায়ের সমর্থকরা। সেসময় যানবাহনে ভাঙচুর চালায় তারা।

বিষয়:বিশ্ব ইজতেমা স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…