তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না, বরং অনধিকারচর্চা বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সাবেক কমিশনাররা এ বক্তব্যের সঙ্গে একমত হয়ে বলেছেন, সময় কম থাকায় একাদশ জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা ইসির জন্য বড় চ্যালেঞ্জ।
ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী আইনের সংস্কার, সীমানা পুনর্নির্ধারণসহ সাত বিষয়কে অন্তর্ভুক্ত করে একাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এর আগে থেকেই কেউ কেউ অভিযোগ করছেন, নিবন্ধিত সব দলের সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পারছে না ইসি। কমিশন অবশ্য বলছে, এটা তাদের কাজ নয়।
নির্বাচন কমিশন যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে সেগুলোতে কমিশনের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলে সাবেকরা যেমন মনে করছেন, তেমনি বর্তমান কমিশনও।
নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে রাজনৈতিক দলের আগে নাগরিক সমাজের সঙ্গে সংলাপে বসবে ইসি। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







