রাজনীতি

নির্বাচন কমিশনের রোডম্যাপে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কিছু নেই: বিএনপি

বিএনপি

আলোচনা সভায় বিএনপি নেতারা

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পরই এ নিয়ে সমালোচনা করছেন বিএনপি নেতারা। এই রোড ম্যাপে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কিছু নেই বলে সমালোচনা করেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, সহায়ক সরকার নিয়ে অপেক্ষায় রয়েছে তার দল। আলোচনায় ভিভিন্ন ইস্যুতে বিএনপির সমালোচনাও করেন বক্তারা।

বিএনপি নেতারা বলেছেন, সহায়ক সরকার নিয়ে সমঝোতায় সংবিধান কখনোই অন্তরায় হবে না, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।

বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দলের কাউকে বিশ্বাস করেনা বলেই লন্ডন যাওয়ার আগে দলের দায়িত্ব কাউকে দিয়ে যাননি বেগম খালেদা জিয়া।

বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও নেতারা বলেছেন, সহায়ক সরকার নিয়ে সমঝোতা না হলে আন্দোলনের বিকল্প থাকবে না বিএনপি’র।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:নির্বাচন কমিশন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…