চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশনের বাধার মুখে আটকে গেল ‘মোদি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

কথা ছিল আগামী ১২ই এপ্রিল মুক্তি পাবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীধর্মী ছবি ‘পিএম নরেন্দ্র মোদি’। কিন্তু শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের বাধায় আটকে গেলো ছবিটি।

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ‘পিএম নরেন্দ্র মোদি’র উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া।

বুধবার একটি নির্দেশনায় ভারতীয় নির্বাচন কমিশন(ইসি)-এর তরফে বলা হয়, লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগে ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি দেওয়া হবে না। এর কারণ হিসেবে ইসির তরফে বলা হয়, ভোটের আগে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে নিয়ে সিনেমা মুক্তি পেলে নির্বাচনের ‘লেভেল প্লেইং ফিল্ড’ নষ্ট হতে পারে।

এর আগে গত ৫ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো ‘পিএম নরেন্দ্র মোদি’র। কিন্তু নির্বাচনী ইশতেহার প্রকাশের পর এমন পলিটিক্যাল ছবি মুক্তি আচরণ বিধি বহির্ভূত বলে আওয়াজ তুলে কংগ্রেস। বেশ কয়েক জায়গায় ছবিটি নিয়ে মামলাও হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়।

মঙ্গলবার (৯ এপ্রিল) আদালত স্পষ্টভাষায় জানিয়ে দেয়, বিষয়টি যেহেতু সম্পূর্ণ নির্বাচন কমিশনের আওতাধীন, তাই কমিশনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের পর বুধবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন  ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিটি লোকসভা নির্বাচনকালীন সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি না দেয়ার নির্দেশ দেয়।

ছবিতে মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। তাকে ছাড়াও ছবিতে দেখা যাবে বোমান ইরানী, বারখা বিস্ট, মনোজ যোশি, জরিনা ওয়াহাব, প্রশান্ত নারায়ণন, রাজেন্দ্র গুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।

ট্যাগ: অঞ্জন শ্রীবাস্তবজরিনা ওয়াহাবপ্রশান্ত নারায়ণনবায়োপিকবারখা বিস্টবোমান ইরানীমনোজ যোশিমোদিরাজেন্দ্র গুপ্তলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাসিরের দিনে মাশরাফীদের হার

পরবর্তী

‘সেমি অটোমেটিক’ অস্ত্রের ব্যবহার বন্ধে নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইন পাস

পরবর্তী

‘সেমি অটোমেটিক’ অস্ত্রের ব্যবহার বন্ধে নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইন পাস

আবেগঘন চিঠিতে বান্ধবীদের উদ্দেশে যা লিখেছিল নুসরাত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT