চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা পরিষদের বিবৃতি থেকে হারিয়ে গেল ‘তালেবান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জাতিসংঘের সন্ত্রাস সংক্রান্ত বিবৃতিতে আচমকাই উধাও ‘তালেবান’ শব্দটি! কাবুল বিস্ফোরণের পর জারি করা ওই বিবৃতিতে ‘তালেবান’ শব্দটিই খুঁজে পাওয়া যায়নি। অথচ ১৫ আগস্ট কাবুলের পতনের পরের বিবৃতিতে ‘তালেবান’ শব্দটি ছিল। 

আনন্দবাজার পত্রিকার সংবাদের তথ্য মতে, ১৫ আগস্ট কাবুলে আশরাফ গনি সরকারের পতন এবং ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ। দু’য়ের মাঝে ব্যবধান মাত্র ১১ দিনের। আর এই ১১ দিনেই কি বদলে গেল জাতিসংঘে তালেবান প্রতি অভিমুখ? ১৬ আগস্ট জারি করা বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্পষ্ট লিখেছিল, ‘তালেবান অথবা কোনও আফগান গোষ্ঠী বা কোনও ব্যক্তির উচিত নয় অন্য কোনও দেশে চলা জঙ্গি কার্যকলাপকে সমর্থন করা।’

২৬ আগস্টের বিবৃতিতে সব এক থাকলেও নেই শুধু ‘তালেবান’ শব্দটি। তার বদলে সেখানে লেখা হয়েছে, ‘কোনও আফগান গোষ্ঠী বা ব্যক্তি যেন অন্য কোনও দেশে চলা জঙ্গি কার্যকলাপকে সমর্থন না করে।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অগস্ট মাসের জন্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি।

১১ দিনের ব্যবধানে ‘তালেবান’ শব্দটির উধাও হয়ে যাওয়ার মধ্যে তাৎপর্য খুঁজে পাচ্ছেন কূটনীতিকদের একাংশ।

তবে ১১ দিনের ব্যবধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এমন বিপরীত দৃষ্টিভঙ্গির কী প্রভাব পড়তে চলেছে কূটনৈতিক অঙ্গনে এটা নিয়েই ভাবছেন বিশেষজ্ঞরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘতালেবাননিরাপত্তা পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT