বিনোদন

নিরব আর প্রিয়াংকার ছবির মহরত

নিরব আর প্রিয়াংকার ছবির মহরত

মহরত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিচালক রফিক শিকদার। পাশে মঞ্চে উপবিষ্ট অতিথিরা।

বিশ্ববিদ্যালয়ের একজোড়া ছেলেমেয়ে, ভালোবাসে একে অপরকে। এই ভালোবাসার মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায় তাদেরই বন্ধু। মেয়েটিকে পছন্দ করে সে। নানা ভাবে বিপদের মুখে ফেলে তাদেরকে। রফিক শিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’ ছবির গল্প এটি। এ ছবিতে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির নায়িকা প্রিয়াংকা সরকার আর বাংলাদেশের নিরব। ছবির শুটিং শুরু হবে আগামী ৪ মার্চ। আজ শনিবার রাতে বিএফডিসির ঝর্ণা স্পটে ছবির মহরত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, হেরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোয়ায়েব হোসেন, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ আরও অনেকে। ছিলেন ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। ছবিতে প্রিয়াংকা, নিরব ছাড়া আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা ও কলকাতার রজতাভ দত্ত। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন।

প্রিয়াংকা সরকার ও নিরব

মহরৎ​ অনুষ্ঠানে প্রিয়াংকা বলেন, ‘আমি গল্পের কারণে এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। গল্পটি চমৎকার। আশা করি আমরা দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’

বিষয়:নিরব প্রিয়াংকা সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…