চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিম্নমানের পণ্য নিয়ে ‘ম্যানেজ’ করে চলার সময় শেষ: শিল্পমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২০, মে ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

নিম্নমানের বা ভোজাল পণ্য নিয়ে বিএসটিআইকে ‘ম্যানেজ’ করে চলার সময় এখন আর নেই বলে জানিয়েছেন করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার রাজধানীর তেজগাঁয়ে বিএসটিআইর কার্যালয়ে ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিম্নমানের পণ্য নিয়ে ‘ম্যানেজ’ করার সময় শেষ মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, এক সময় নিম্নমানের পণ্য বা ভেজাল পণ্য তৈরির মালিকরা বিএসটিআইকে ম্যানেজ করে চলতো, ভেজাল পণ্য বিক্রি করতো। কিন্ত ম্যানেজ করার ওই সময়টা এখন চলে গেছে।

Banglabid

বিএসটিআইকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী বলেন, ম্যানেজ করার আর কোন সুযোগ দেওয়া যাবে না কারণ সময়টা চলে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স। জনগণের কাছে আপনাদের সম্মান বেড়ে যাচ্ছে।

পণ্যের পরিমাপ সম্পর্কে শিল্পমন্ত্রী বলেন, পণ্য লেনদেনে যেমন বুঝে নেওয়া দরকার তেমনি বুঝিয়ে দেওয়া দরকার। মন্ত্রণালয়ের মধ্যে বিএসটিআইএর ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

বিএসটিআইর মানের পরীক্ষায় অনুত্তীর্ণ বিভিন্ন কোম্পানির ৫২টি খাদ্যপণ্য বিক্রি বন্ধের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ধন্যবাদ জানাই তাদের কার‌্যক্রমে ইতিমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে, সাধারণ মানুষরে অনেকেই জানতো না নিম্নমানের সামগ্রীতে এত ভেজাল রয়েছে, তারা কিন্তু এখন নড়েচড়ে বসেছে।’

Reneta

জাতীয় মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হিসেবে পন্য ও সেবার গুণগত মান সুরক্ষা করা বিএসটিআইর পবিত্র দায়িত্ব উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন,সব ধরনের ভয়-ভীতি, প্রলভোন ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ নৈতিক মান, পেশাগত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিম্নমানের ও ভেজাল পণ্য, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধে সাহসী বূমিকা রাখতে হবে।

মান সম্মত টেস্টিং ইউনিট তৈরি করে দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সেগুলা দিয়ে আপনারা প্রতিটি জেলা ও উপজেলায় এবং বিভাগে পৌঁছে যাবেন। ইতিমধ্যে আমরা আমাদের সাধ্যমত উন্নতমানের গবেষণাগার করে দিয়েছি, আরো করবো।

সব খাতে সঠিক পরিমাপের গুরুত্ব তুলে ধরে নুরুল মজিদ মাহমুদ বলেন, ঢাকা-চট্ট্রগাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেনের রাস্তা, পদ্মাসেতু, রাজধানীর মেট্রোরেল রূপপুর পারমানবিক প্রকল্প, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ যেসব প্রকল্প শেষ হয়েছে বা চলমান রয়েছে কিংবা ভবিষতে যেসব প্রকল্প শুরু হবে সেগুলোতে সঠিক পরিমাপ না থাকলে বা সঠিক পরিমাপে উপকরণ না দিলে সেসব টেতসই হবে না। এক্ষেত্রে বিএসটিআইকে সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তবে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, চিংড়ি এবং পাটসহ রপ্তানিজাতীয় কয়েকটি পণ্যে ভেজাল দেয়ার কারণে আমাদেরকে আন্তর্জাতিক বাজার হারাতে হয়েছে। এই বিষয়টি মাথায় রেকে কাজ করতে হবে।

তিনি বলেন, পণ্যের মান ঠিক রাখতে প্রত্যেক জেলায় অফিস স্থাপন করতে হবে। অফিসগুলোতে জনবল বাড়াতে হবে। ব্যবসায়ীদের সৎ হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএসটিআইভেজাল খাদ্যশিল্পমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতির সাথে দেখা করে যা বললেন আইনমন্ত্রী

পরবর্তী

নাগরিক পরিচিতির সব ক্ষেত্রে মায়ের নাম কেন নয়?

পরবর্তী
করোনা

নাগরিক পরিচিতির সব ক্ষেত্রে মায়ের নাম কেন নয়?

জানা গেলো র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না থাকার আসল কারণ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT