একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে ডাকা উচিত ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আলোচনায় মির্জা ফখরুল বলেন, ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চাইলে প্রধানমন্ত্রীকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচন সহায়ক সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।








