চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ৭৯২

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:২৩ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার
A A
নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা

১৮ ডিসেম্বর বুধবার পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ৭৯২ জন। তাদেরকে যথাযথ চিকিৎসা সেবাসহ সব ধরনের মানবিক সেবা দেয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো তাদের সুরক্ষায় আন্তরিক।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সুরক্ষা কমিটির পর্যবেক্ষণ পর্যালোচনায় স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা ও সংকট বিষয়ক সভায় সিনিয়র ক্যাম্প ইনচার্জ (সিআইসি) মো. ওবায়দুল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে যেতে না পারে সেজন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। নানা সীমাবদ্ধতার মাঝেও আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি।’

সিআইসি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করতে সবার আন্তরিকতা থাকা দরকার।

কক্সবাজার শহরে অনুষ্ঠিত ওই সভার প্রধান অতিথি এনজিও ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রী মানবিকতার পরিচয় দিয়েছেন এসব রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে। এখন তাদেরকে নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার।’

বেসরকারী উন্নয়নন সংস্থা কোস্ট ট্রাস্টের আয়োজনে সভায় উখিয়া-টেকনাফের স্থানীয় জনগণের জন্য পরিকল্পিত পরিকল্পনা, উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কার্যকর প্রকল্প চালুর দাবিও তুলেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা

Reneta

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।

যে কোনো এনজিও বা সংস্থার প্রকল্প অনুমোদনের সময় স্থানীয়দের জন্য বরাদ্দের বিষয়ে এনজিও ব্যুরোর মহাপরিচালক এম আব্দুস সালামের দৃষ্টি আকর্ষণ করেন সিআইসি মো. ওবায়দুল্লাহ।

সভাটি পরিচালনা করেন পালসের নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী খোকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকক্সবাজার ক্যাম্পরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT