চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিধাস মিশনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ত্রিদেশীয় টি-টুয়েন্টি ‍টুর্নামেন্ট নিধাস ট্রফি খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। রোববার দুপুর ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা করে মাহমুদউল্লাহ রিয়াদের দল।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোগামী বিমানে চড়েছেন ১৩ ক্রিকেটার। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান পিএসএল খেলতে দুবাই আছেন। তারা দুবাই থেকে দলের সঙ্গে যোগ দেবেন।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করছে লঙ্কান ক্রিকেট বোর্ড। স্বাগতিক দলের সঙ্গে অংশগ্রহণকারী অপর দুই দল বাংলাদেশ ও ভারত। ডাবল লিগ পদ্ধতির আসরে প্রতিটি দলই দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। ৬ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নিধাস ট্রফি। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ ভারতের বিপক্ষে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বিমানবন্দরে বিশেষ নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে তাসকিন

গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হতাশ করেছে বাংলাদেশ। হতাশা ভুলিয়ে দেয়ার সুযোগ পাচ্ছে দ্রুতই। তবে ইনজুরির কারণে সাকিব আল হাসানের ছিটকে যাওয়া ব্যাকফুটে ফেলে দিয়েছে বাংলাদেশকে। সাকিবের জায়গায় লঙ্কা সফরেও ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ। দুবাই থেকে শনিবার রাতে ঢাকায় ফিরে দলের সঙ্গেই যাচ্ছেন শ্রীলঙ্কায়।

Banglabid

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন এবার ম্যানেজার হিসেবেই দলের সঙ্গে গেছেন। এর আগে ম্যানেজার হিসেবে শ্রীলঙ্কা যেতে আপত্তির কথা জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফি ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্যার, আপনার উপর খুব রাগ হচ্ছে!

পরবর্তী

৩৮তম বিসিএস: প্রিলিমিনারির ফল পুনর্মূল্যায়নের দাবিতে স্মারকলিপি

পরবর্তী

৩৮তম বিসিএস: প্রিলিমিনারির ফল পুনর্মূল্যায়নের দাবিতে স্মারকলিপি

আমার পরিবার পৃথিবী বদলাতেই থাকবে: নুহাশ হুমায়ূন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT