চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচবারেও মিলল না ‘প্রথমে’র দেখা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারও হল না। কোনো বহুজাতিক টুর্নামেন্টে ট্রফি উঁচিয়ে ধরার বাসনা পেল না পূর্ণতা। প্রেমাদাসায় ভারতের বিপক্ষে নিধাস ট্রফির ফাইনাল যোগ করল আরেকটা আক্ষেপের পালক। ফাইনাল ঘিরে বাংলাদেশ দলের স্মৃতির পুরোটাই কেবল কষ্টের খণ্ডচিত্র।

ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলে এই নিয়ে পাঁচটি টুর্নামেন্টের ফাইনাল খেলে হার দেখল বাংলাদেশ।

রোববার শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নেয় দিনেশ কার্তিকের ব্যাট। শেষ দুই ওভারে ৩৪ রানের সমীকরণ মেলানোর পথে ৮ বলে ২৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে শিরোপার কাছ থেকে সাকিবদের ছিটকে দেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সৌম্যকে কাঁদিয়ে ছাড়েন কার্তিক। টাইগার খেলোয়াড়-সমর্থকদের কান্নায় ভারি হয়ে ওঠে প্রেমাদাসা।

১৮তম ওভারে মায়াবী কাটারে মাত্র ১ রান দিয়ে মোস্তাফিজ কী সুযোগটাই না এনে দিয়েছিলেন! কাটার মাস্টারের দেয়া উপহারটা হাতে নিতে পারল না বাংলাদেশ। ১৯তম ওভারে ২২ রান দিয়ে ম্যাচটা যেন ফেলে দিলেন রুবেল হোসেন।

এভাবে হারের আক্ষেপ অতীতে কম পোড়ায়নি বাংলাদেশকে। ট্রফি জেতার প্রথম সুযোগ এসেছিল ২০০৯ সালে। মিরপুরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫২ রানের পুঁজি নিয়েও জয়ের আশা জাগায় বাংলাদেশ। ৬ রানে লঙ্কানদের ৫ উইকেট তুলে নিয়েও ম্যাচ জিততে না পারার হতাশা বহুদিন জাগরুক থেকেছে বাংলাদেশের ক্রিকেটে।

২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে মিরপুরে পাকিস্তানের কাছে ২ রানে হারের দগদগে ক্ষত এখনো পোড়ায় ক্রিকেটপ্রেমীদের। হৃদয়ভাঙা সেই হারে অশ্রুসিক্ত হন সাকিব-মুশফিকরা। অশ্রুসিক্ত হয় মিরপুরের গ্যালারি, সঙ্গে পুরো বাংলাদেশ।

Reneta

তৃতীয় সুযোগটি আসে টি-টুয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ফাইনালে। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে, আগে ব্যাট করে ১২০ রান তোলে বাংলাদেশ। সেই সংগ্রহ যেন বেশ ছোট হয়ে যায় ভারতীয় টপ অর্ডারের ব্যাটিং তোপের সামনে। আট উইকেট ও ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ভারত।

পরের সুযোগটিও মিরপুরে। চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে। শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এবার স্বাগতিকরা হেরে যায় ৭৯ রানে। ২২২ রান তাড়ার আগেই একটা ধাক্কা খায় বাংলাদেশ। ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান সাকিব আল হাসান। চোট কাটিয়ে বাংলাদেশ অধিনায়ক ফেরেন নিধাস ট্রফির ফাইনালের আগের ম্যাচ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। পঞ্চম দান বিফলে গেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফি ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT