চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের সিনেমার সমালোচনা করলেন রণবীর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

বক্স অফিসে ভরাডুবি হয়েছে রণবীর কাপুরের ‘শমশেরা’র। ব্যর্থতার দায় কেউ কেউ চাপাচ্ছেন ‘বয়কট’ ট্রেন্ডের ঘাড়ে। কিন্তু রণবীর কাপুর তা মানতে নারাজ।

বুধবার ‘ব্রহ্মাস্ত্র’-র প্রচারে দিল্লি গিয়ে ‘শমশেরা’র ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন রণবীর। বলেছেন, ‘আমি অন্যের ছবি নিয়ে বলতে চাই না। নিজের ছবি নিয়েই বলি। আমার একটি ছবি দেড় মাস আগে মুক্তি পেয়েছে, শমশেরা। এই ছবি নিয়ে আমি কোনও নেতিবাচকতা অনুভব করিনি। তবে যদি কোনও ছবি বক্স অফিসে না চলে, তাহলে বুঝতে হবে দর্শক সেই ছবি পছন্দ করেনি। দিনের শেষে পুরোটাই নির্ভর করছে বিষয়বস্তুর ওপর। যদি ভালো ছবি তৈরি হয়, মানুষের মনোরঞ্জন করা যায়, তাহলে নিশ্চয় তারা সিনেমা হলে গিয়ে ছবি দেখবে। যদি ছবি ব্যর্থ হয়, তাহলে সেটা অন্য কোনও কারণের জন্য নয়। ব্যর্থতার একমাত্র কারণ ছবির বিষয়বস্তু বাজে ছিল।’

করণ মালহোত্রা পরিচালিত ‘শামশেরা’ তৈরি হয়েছিল ১৫০ কোটির বাজেটে। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবি বক্স অফিসে মাত্র ৬৪ কোটি টাকা আয় করেছে। রণবীরের কেরিয়ারের অন্যতম ফ্লপ ছবি এটি। রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত।

৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটি ‘বয়কট’ ট্রেন্ডের খপ্পরে পড়েছে। তাই ছবি মুক্তির আগে চাপে পুরো টিম। ছবির বাজেট ৪০০ কোটিরও বেশি। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি এটি।

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়াব্রহ্মাস্ত্ররণবীর কাপুরশমশেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT