চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের নগ্ন ভাস্কর্যকে ‘প্যান্ট’ পরানোয় কৃতজ্ঞ ইনিয়েস্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২১, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জীবিত থাকতে নিজের ভাস্কর্য দেখে যেতে পারাটা গর্বের বিষয়ই। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার ক্ষেত্রে বিষয়টা হয়ে গেছে উল্টো। নিজের মূর্তি দেখে কৃতজ্ঞতার বদলে বার্সেলোনা ও স্প্যানিশ কিংবদন্তি হয়েছেন বিব্রত। কারিগর যে পাথরের ইনিয়েস্তার গায়ে রাখেননি এক টুকরো সুতোও!

পরে কর্তৃপক্ষ অবশ্য ইনিয়েস্তার বিব্রতবোধ দূর করার উদ্যোগ নিয়েছে, সেজন্য ফুটবল কিংবদন্তি ধন্যবাদও জানিয়েছেন।

আগামী ১০ জুলাই স্পেনের একমাত্র বিশ্বকাপ জয়ের একদশক পূর্ণ হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে স্প্যানিশদের বিশ্বকাপ জেতানো একমাত্র গোলটি এসেছিল ইনিয়েস্তার পা থেকেই। কিংবদন্তি মিডফিল্ডারের সেই গোল করার ভঙ্গিটি স্মরণীয় করে রাখতে একটি ভাস্কর্য তৈরি করে ইনিয়েস্তার শহর আল্বাসেতে কর্তৃপক্ষ। কথা ছিল ১০ জুলাই উন্মুক্ত করা হবে সেটি।

Banglabid

করোনাভাইরাসের কারণে আপাতত আগামী বছর পর্যন্ত ভাস্কর্য উন্মোচন স্থগিত করা হয়েছে। ইনিয়েস্তার মূর্তির ছবিসহ টুইটারে এই ঘোষণা দেয়া মাত্রই তা হয়ে যায় ভাইরাল। নগ্ন সেই ছবি নিয়ে হাসি-ঠাট্টা এক পর্যায়ে চোখে পড়ে ইনিয়েস্তারও।

চোখে পড়ে ভাস্কর্য তৈরির উদ্যোক্তা সলিস আর্ট ফাউন্ডেশন ও ভাস্কর হাভিয়ের মলিনারও। পরে প্যান্ট পরানো মূর্তির আরেকটি ছবি পোস্ট করে জানানো হয় আগেরটি প্রাথমিক পর্যায়ে ছিল বলে পোশাক পরানো হয়নি। বিষয়টিকে একটি ভুল বোঝাবুঝি বলে টুইটারে লিখেছে সলিস ফাউন্ডেশন।

এদিকে নিজের প্যান্ট পরা ছবি দেখে জাপানি ক্লাব ভিসেল কুবের হয়ে খেলা ইনিয়েস্তা কৃতজ্ঞতা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘আমাকে প্যান্ট পরানোর জন্য ধন্যবাদ!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনিয়েস্তানগ্নবিশ্বকাপভাস্কর্যলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT