ডিজিটাল শর্ট

নিজের এলাকা নিজেই পরিষ্কার রাখি দেহ-মনে সুস্থ থাকি

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বুধবার সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সিটির টঙ্গী বাজার এলাকায় জনগণকে সচেতন করার লক্ষে রাস্তার দুইপাশে নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন। পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান: জনগনকে সচেতন করে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের সহায়তায় এই কর্মসুচি হাতে নেয়া হয়েছে। পুলিশের অন্যান্য কাজের পাশাপাশি এই কর্মসুচি ধারাবাহিকভাবে চলবে।

বিষয়:গাজীপুর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…