চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের ৮২ বছর পুরনো রেকর্ড ভেঙে কোয়ার্টারে ইতালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবারের মতো ইউরোর নকআউট পর্বে খেলতে নামা অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আসরের ফেভারিট ইতালি। সঙ্গে নিজেদের ৮২ বছরের পুরনো টানা অপরাজিত থাকার অসাধারণ একটি রেকর্ড নতুন করে লিখেছে আজ্জুরিরা।

শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেরা ষোলোর লড়াইয়ে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে রবের্তো মানচিনির শিষ্যরা।

সঙ্গে ইতালি ৮২ বছর আগের নিজেদের রেকর্ড নতুন করে লিখেছে। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকল দলটি। সবশেষ ২০১৮ সালের মে মাসে, নেশনস লিগে পর্তুগালের বিপক্ষে হেরেছিল তারা।

টানা অপরাজিত থাকার আগের রেকর্ডটি ছিল ৩০ ম্যাচের, সেটি ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল সময়ে গড়েছিল আজ্জুরিরা। সেইসময় টানা দ্বিতীয় বিশ্বকাপ এবং ১৯৩৬ অলিম্পিকে সোনা জিতেছিল ইতালিয়ানরা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে ইতালির জালে বল জড়িয়েছিল অস্ট্রিয়া। মার্কো আর্নাউটোভিচের সেই গোল অফসাইড খাড়ায় বাতিল হয়ে যায়। এরপর নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যই থাকে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

তার আগেই, নির্ধারিত সময়ের একেবারে শেষদিকে দুটি পরিবর্তন আনেন মানচিনি। সেটি দারুণ কাজে লাগে। ম্যাচের ৯৫ মিনিটে বদলি নামা ফেদেরিকো চিয়েসা লিড আনেন। লেওনার্ডো স্পিনাজ্জোলা বল বাড়িয়েছিলেন।

Reneta

ম্যাচের ১১৪ মিনিটে সমতা টানে অস্ট্রিয়া। সাসা কালাডজিচ গোল আনেন লু্ইস সাউবের বাড়ানো বলে। যেটি ১১৬৮ মিনিট পর ইতালির গোল হজম।

ফের লিড নিতে অবশ্য বেশি অপেক্ষা বাড়ায়নি ইতালিয়ানরা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে গোল করেন মাত্তেও পেস্সিনা। এবার বল বাড়িয়েছিলেন ফ্রান্সেসকো আচের্বি। সেই গোলেই জয় নিশ্চিত হয় আজ্জুরিদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালি-অস্ট্রিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT