অন্যান্য খেলা

নিজেদের সেরা টাইমিং নিয়ে বাংলাদেশের দুই সাঁতারুর বিদায়

বাংলাদেশি সাঁতারু পানিতে হাসিমুখে ভি-চিহ্ন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দুই সাঁতারুর মধ্যে একজন পানিতে হাসিমুখে ভি-চিহ্ন দেখাচ্ছেন, পেছনে সাঁতার কাটা লাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারসেরা টাইমিং করে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনেইনা আহমেদ। দুজনেই নেমেছিলেন সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের হিটে।

টোকিওয় শুক্রবার ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে পুলে নেমেছিলেন আরিফুল ইসলাম। ২৪.৮১ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন। নিজ হিটে ৮ প্রতিযোগীর মধ্যে হয়েছেন তৃতীয়। আর সব হিট মিলিয়ে ৭৩ প্রতিযোগীর মধ্যে হন ৫১তম।

এটি ২২ বছর বয়সী আরিফুলের ক্যারিয়ারসেরা টাইমিং। তার আগের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড।

অন্যদিকে, মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করেছেন ১৮ বছর বয়সী জুনেইনা আহমেদও। তিনি ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন। নিজ হিটে ৮ জনের মধ্যে পঞ্চম হয়েছেন। সব মিলিয়ে ৮১জনের মধ্যে হয়েছেন ৬৮তম।

বিষয়:আরিফুল টোকিও অলিম্পিক-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…