কুষ্টিয়া

নিখোঁজের তিনদিন পর নদী থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উদ্ধার

নদীতে মালয়েশিয়া প্রবাসীর লাশ উদ্ধারের জন্য উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে মালয়েশিয়া প্রবাসীর লাশ উদ্ধারের জন্য উদ্ধারকারীরা কাজ করছে, বেশ কিছু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ার কুমারখালীর কালীগঙ্গা নদী থেকে নিখোঁজের তিনদিন পর রাকিবুল ইসলাম (৩২) নামে এক মালয়েশিয়া প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে রাকিবুল (৩২) গত দু’মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পাশের গ্রাম কাঞ্চনপুর তার শ্বশুর বাড়িতে যান। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:মালয়েশিয়া প্রবাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…