চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বর্তমান পদ্ধতি স্থগিতের ‘তথ্য পায়নি’ মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
অর্থনীতি, প্রবাস সংবাদ
A A
মালয়েশিয়া

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে বর্তমান পদ্ধতিতে দুর্নীতি এবং সিন্ডিকেটের কারণে স্থগিতের কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পায়নি বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রী বলেছেন, এ প্রক্রিয়ায় দুর্নীতি হয়ে থাকলে ও অভিবাসীদের শোষণ করা হলে বাংলাদেশও ছাড় দেবে না।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার দাবি এখনো তারা লোক পাঠাচ্ছেন। অভিযোগ অস্বীকার করে নিজেদের স্বচ্ছতার দাবি করেছে তারা।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জি টু জি প্লাস পদ্ধতিতে দুর্নীতি, ১০ এজেন্সির সিন্ডিকেট বাতিল, দেশটির সরকারের তদন্ত উদ্যোগের তথ্য দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের বরাতে প্রকাশিত হয় দু’দিন আগে। মালয়েশিয়ান গণমাধ্যম ‘দ্য স্টার’র অনলাইন সংস্করণ দুর্নীতির প্রক্রিয়া, ২০ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত হাতিয়ে নেয়ার অনুসন্ধানী প্রতিবেদনও ছাপে।

তবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস এখনো বলছে তারা কিছুই জানে না।

অভিযোগ ওঠা সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ এজেন্সি ক্যাথারসিস, যার কর্ণধার বায়রার মহাসচিব রুহুল আমিন স্বপন। বনানীতে আলাদা অফিস করে সিন্ডিকেটের মাধ্যমে বিশেষ এসপিএএ পদ্ধতিতে কর্মী পাঠিয়েছেন গত দু’বছর।

নিজ পরিবারের কানাডিয়ান নাগরিকত্ব নবায়ন করতে কানাডা থাকায় সেখান থেকে তিনি জানান, শুক্রবারও তাদের কাছে কর্মী চেয়ে চাহিদাপত্র এসেছে। তারা সর্বোচ্চ স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করছেন।

Reneta

অবশ্য প্রবাসী কল্যাণ মন্ত্রীর দাবি, তিনি শুরু থেকেই এ ধরনের সিন্ডিকেটের বিরোধী ছিলেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়া প্রবাসীমালয়েশিয়ায় লোক নিয়োগলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT