নিউমার্কেট এলাকায় আবারও জমে উঠেছে কেনাবেচা

নিউমার্কেট এলাকায় ক্রেতা ও বিক্রেতাদের ভিড়, বিভিন্ন পণ্য বিক্রির দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার পর নিউমার্কেট এলাকায় আবারও কেনাবেচা জমে উঠছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা এই ক’দিনের লোকসান আবারও কাটিয়ে ওঠার আশা করছেন।
গাউছিয়া, চাঁদনীচক, ধানমন্ডি হকার্সসহ পুরো নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে ঈদের সময়ের সেই চিরচেনা রূপ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তা আরও জমজমাট হয়ে উঠছে।
বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন দোকানিরা। সংঘর্ষের ঘটনায় বেচাবিক্রিতে প্রভাব পড়েছে বলেও জানান তারা।
ঈদ ছাড়াও এই সময়ে বিয়েসহ সামাজিক নানা অনুষ্ঠানে কেনাকেনার আয়োজনে এই এলাকায় আসাটা প্রয়োজনীয় হয়ে ওঠে বলেন ক্রেতারা। সংঘর্ষে দুদিন বন্ধ থাকলেও আগামী দিনগুলোর কেনাবেচায় লোকসান অনেকটা কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






