আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

নিউজিল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন আরোহী নিহত হয়েছেন। শনিবার সাউথ আইল্যান্ডের ফক্স হিমবাহে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয় স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

আরোহীদের মৃত্যুর বিষয়টি স্থানীয় সময় শনিবার বিকালে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড পুলিশ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মাইক রিচার্ডস হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, এতে পাইলটসহ ৭ জন আরোহী ছিলেন।

এদিকে, উদ্ধারকারী সংস্থার মুখপাত্র ভিন্স চোলেওয়া জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ হওয়ায় উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছে। চারটি হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে উড়ে গেছে।

বিষয়:নিউজিল্যান্ড বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…