টানা পাঁচমাসের ইনজুরি কাটিয়ে বোলিং অ্যাকশনে ফিরলেন কাটার মোস্তাফিজ। নিউজিল্যান্ডের সঙ্গে প্রস্ততি ম্যাচের শুরুতেই ব্যক্তিগত প্রথম ওভারেই উইকেট নিয়েছেন মুস্তাফিজ। অন্য একটি উইকেট নেন সাকিব আল হাসান।
গত বছরের নভেম্বরে মোস্তাফিজ সর্বশেষ ওয়ানডে খেলেছেন। এ বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচ মিস করার পর শেষ তিনটিতে খেলেছেন মোস্তাফিজ। এরপর সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টি খেলতে গিয়েই কাধের ইনজুরিতে পড়লেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে না ধরলেও বোলিং করছেন মোস্তাফিজ।







