প্রবাস সংবাদ

নিউইয়র্কে দেয়াল ধসে বাংলাদেশি যুবক নিহত

দুই বাংলাদেশি যুবকের ছবি, একজন বাইরে, অন্যজন বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

জসিম ও হাসান

নিউইয়র্কে কনস্ট্রাকশনের কাজ করার সময় দেয়াল ধসে জসিম উদ্দিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাসান নামে আরও এক বাংলাদেশি। আহত হাসানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

তারা দুজনই নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করতেন। নিহত জসিম উদ্দিন ও আহত হাসানের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানায়।

জসিম উদ্দিনের মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীরা নিহত জসিম উদ্দিনের রূহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি শোক জানিয়েছেন পরিচিতরা।

বিষয়:দেয়াল নিউইয়র্ক নিহত বাংলাদেশি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…