প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে গানমেলা। আগামী ২২ মে নিউইয়র্ক সময় রাত ৮ টায় এটি অনুষ্ঠিত হবে। মেলায় বাংলাদেশ থেকে অংশ নিয়ে গান পরিবেশ করবেন মাকসুদ ও ঢাকা, জানে আলম, দিলরুবা খান, চন্দনা মজুমদার ও শিমুল খান। এছাড়া অনুষ্ঠানে ‘সখীরে’ গানের শিল্পী তানভীর শাহিন ও প্রবাসী শিল্পী শাহ মাহবুবও গান গাইবেন। গানমেলার আয়োজক তানভীর শাহিন।
আয়োজক তানভীর শাহিন বলেন, এখানকার মানুষ ইউটিউবে বাংলাদেশের নাটক, গান ও সিনেমা দেখে থাকেন। মাঝে মাঝে এখানে অনুষ্ঠান হয়। সেই আয়োজন আমি করে থাকি। প্রবাসী বাঙালিদের ভিন্ন কিছু উপহার দিতেই এই আয়োজন করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, গানমেলা সাজিয়েছি একটু ভিন্ন ভাবে। একেবারে মাটির গান অর্থ্যাৎ ফোক ঘরানার গান থাকবে এই আয়োজনে।
মাকসুদ বলেন, ‘এবার যুক্তরাষ্ট্রে নিউইয়র্কসহ কয়েকটি স্টেটে গান করব। নিউইউর্কে তানভীর শাহিনের আয়োজনে গানমেলায় অংশ নেব। গান করব ফোক প্যাটার্নের। মেলায় অংশগ্রহণের জন্য অনুষ্ঠানের দুই দিন আগে বাংলাদেশ ছাড়ব। আশা করছি, প্রবাসী বাংলাদেশিরা আমাদের গান খুব এনজয় করবেন।’
ছবি : সংগৃহীত







