বিনোদন

দেশের ৫০ বছরে ৫০ ব্যান্ডের নিবেদন

ব্যান্ডের সদস্যরা একত্রে বসে দেশের ৫০ বছর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যান্ডের সদস্যরা একত্রে বসে দেশের ৫০ বছর উদযাপন করছে, একটি খোলা মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে বাংলাদেশের ব্যান্ড তারকাদের একসঙ্গে করেছে ‘বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন’ (বামবা)।

কে নেই সেখানে। মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার থেকে শুরু করে হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিঙ্কন, বেজবাবা সুমন সহ এ প্রজন্মের বহু তারকা!

বাংলাদেশের ৫০ বছরে মোট ৫০টি ব্যান্ডকে একত্র করে একটি গান তৈরি করছে বামবা। সেই সূত্রে সম্প্রতি নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে ব্যান্ড তারকাদের মেলা বসে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন, পুরনো ব্যান্ডকে একত্র করছে বামবা। এ প্রসঙ্গে বামবা থেকে বলা হয়েছে, ‘দেশের জন্য এটা আমাদের বিশেষ নিবেদন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বামবার ৫০টি ব্যান্ড মিলে সম্পূর্ণ নতুন একটি দেশের গান তৈরি করা হচ্ছে।’

ওসমানী স্টেডিয়ামে ভিডিও শুট হওয়া গানটি আগামী ১৬ ডিসেম্বরের আগেই মুক্তি পাবে বলে জানিয়েছে বামবা।

বিষয়:নকীব খান পার্থ বড়ুয়া বামবা বাংলাদেশ বেজবাবা সুমন মাকসুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…