চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরলোকে বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

না ফেরার দেশে চলে গেলেন বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। শুক্রবার সকালে মুম্বাইয়ের নিজ বাসায় হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

ওম পুরির মৃত্যুর খবর গণমাধ্যমে  নিশ্চিত করেছেন ওম পুরির ঘণিষ্ঠ বন্ধু পরিচালক অশোক পন্ডিত ও স্ত্রী নন্দিতা পুরি।

কিংবদন্তি এই অভিনেতা আকস্মিক মৃত্যুতে টুইটে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিনেতা বোমান ইরানি, অনুপম খের, শাবানা আজমী, কামাল হাসান, মাধুরী দিক্ষিত, অক্ষয় কুমার, করণ জোহর, নেহা ধুপিয়া,  প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।

Banglabid

ওম পুরি ভারতীয় এবং ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র ও হলিউডের ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি মুক্তধারার চলচ্চিত্র, আর্ট ফিল্ম এবং হলিউডে অসাধারণ অভিনয়ের খ্যাতি রয়েছে। ওম পুরি তার অভিনয়ের জন্য সর্বাধিক ৪ বার ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।

ওম পুরি ১৯৫০ সালে ১৮ অক্টোবর ভারতের পাঞ্জাবের পাতিয়ালার একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পুনের ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৭৩ সালে এ অভিনেতা ন্যাশনাল স্কুল অব ড্রামার একজন প্রাক্তন ছাত্র যেখানে অপর আরেক খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ তার সহপাঠি ছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে ওম পুরি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘ঘশিরাম কতোয়াল’, ‘গোধুলী’, ‘তাব্বালিয়ু নিনাদে মাগানে’ (কন্নড়), ‘গান্ধি’, ‘চান পরদেশী’। ‘আরোহন’ সিনেমায় শ্রেষ্ঠ অভিনেতার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাওম পুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT