চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নায়িকাদের মধ্যে মাহির নামেই ছবি চলে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

এ প্রজন্মদের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখে একে একে অনেকগুলো ছবিতে কাজ করেছেন তিনি। দেখিয়েছেন তার অভিনয় নৈপুণ্যতা, গ্ল্যামারস! শুধু তাই নয়, হাজির হয়েছেন ‘মারকাটারি অ্যাকশন’ নির্ভর ছবিতেও। সেখানেও সাফল্য পেয়েছেন। তাই দর্শকরাই মাহিকে দিয়েছেন ঢালিউডের ‘অগ্নিকন্যা’ তকমা।

গত কয়েক বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে মাহি একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। যার মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছে ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি ২’, ‘ঢাকা অ্যাটাক’। এর বাইরে ‘কৃষ্ণপক্ষ’, ‘অনেক সাধের ময়না’, ‘জান্নাত’ ছবি দিয়ে তিনি প্রশংসা অর্জন করেছেন। তাই সিনেমার যারা নিয়মিত দর্শক তাদের কাছে আস্থার নাম মাহিয়া মাহি!

খোদ সিনেমার হলের কর্মচারীদের মুখেও শোনা গেল, যখনই মাহির ছবি আসে, তখনই দর্শকদের উপস্থিতি বেশি হয়, ব্যবসা জমে। ঢাকার অভিসার সিনেমা হলে ২৮ বছর কাজ করছেন দুখু মিয়া।

সরেজমিনে হলের খোঁজ খবর নিতে গিয়ে আলাপ হলো তার সাথে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমার পর এখন নায়িকাদের মধ্যে ‘মাহির নামেই ছবি চলে’। তার ছবি এলে সিনেমা হলে দর্শক বেশি আসে।

সাফটা চুক্তির মাধ্যমে ‘মিসড কল’ ছবির বিনিময়ে অভিসার সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে কলকাতার নায়ক জিতের ছবি ‘প্যানথার’। ওই ছবিটি সেভাবে দেখছে না দর্শক। এ প্রসঙ্গে টিকেট বিক্রেতা দুখু মিয়া বলেন, দেশ ভাগের গল্পে বানানো হয়েছে ‘প্যানথার’। আমি নিজেও দেখেছি। ছবিতে মাত্র একটি গান রয়েছে। মানুষ না দেখার এটাও কারণ।

তিনি বলেন, ‘প্যানথার’-এ ধর্মীয় অনেক বিষয় জড়িত। বাংলাদেশে এসব কাহিনির ছবি চলে না। রোম্যান্টিক ছবি হলো চলতো। কথা প্রসঙ্গে তিনি বলেন, রোম্যান্টিক-অ্যাকশন জিতের ছবিতে মাহি থাকলে সবচেয়ে ভালো চলতো। মাহির সঙ্গে বাপ্পী থাকলেও সেটিং হতো। মাহির অনেক চাহিদা। তার একার নামেও ছবি চলে।

Reneta

দর্শকদের কাছে নায়িকাদের মধ্যে ‘মাহির চাহিদা ভালো’ উল্লেখ করে ওই কর্মচারী বলেন, নায়ক ছাড়াও ওর (মাহি) ছবি চলবে। তার ছবি এলে দর্শক আসবেই। আগে নিয়মিত মাহির ছবি মুক্তি পেত। অনেকদিন হলো তার কোনো ছবি আসছে না। শুনেছি আগামী সপ্তাহেও নাকি মাহির একটা ছবি আসছে। নায়কও নতুন। কিন্তু মাহি যেহেতু আছে, সমস্যার কিছু নেই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিসার সিনেমা হলজিৎমাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT