চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক হিসেবে ‘বাহুবলী’র প্রভাসকে পেতে চাই: আঁখি আলমগীর

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৪:০৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

কখনও ছবি করার সুযোগ পেলে, সেই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে ‘বাহুবলী’র প্রভাসকে পেতে চান জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তেমন ইচ্ছাই প্রকাশ করলেন তিনি। আবদারও করে বসলেন, তাকে কি কোনোভাবে এই খবরটি পৌঁছে দেয়া যায়!

চ্যানেল আই অফিসিয়াল ফেসবুক পেজের নতুন আয়োজন ‘ওয়ান টেক’ প্রশ্নোত্তর পর্বে এমন ইচ্ছার কথাই প্রকাশ করলেন আঁখি আলমগীর। শুধু পছন্দের নায়ক নয়, শেয়ার করলেন পছন্দের আরও অনেক বিষয়। পছন্দের নায়িকা হিসেবে বলিউড অভিনেত্রী ‘রেখা’র নামটাও বলে ফেললেন অকপটে।

অনেকের কাছে ফ্যাশন আইকন হিসেবে পরিচিত আঁখি আলমগীর বললেন, ঘোরাঘুরি আর শপিং করা তার ভীষণ পছন্দ। শপিং করলে নাকি তার মন ভালো হয়ে যায়। আর ঘুরতে ভালো লাগে লন্ডনে।

Banglabid

স্টাইলিশ নানা পোশাক পড়ে নিজেকে উপস্থাপন করলেও, আঁখির পছন্দের পোশাক শাড়ি। খেতে পছন্দ করেন নানা পদের ভর্তা। তবে বেশি ঝালে শুটকি ভর্তা এবং আলু ভর্তা পছন্দের তালিকায় শীর্ষে।

শীতকালটা নাকি আঁখিকে ভীষণ টানে। ফ্যাশন করার উপযুক্ত সময় হিসেবে শীতকালের কোনো তুলনা হয় না তার কাছে। তাই বললেন, ‘শীতের সবচেয়ে বড় সুবিধা মেকআপ নিয়ে মোটেও দুশ্চিন্তা করতে হয় না, অন্যদিকে ফ্যাশনটাও করা যায় ইচ্ছামত।’

হেমন্তের মিষ্টি বিকালে রাজধানীর অভিজাত রেস্তোরা ‘থাই চি’র ছাদে বসেছিল আঁখির সাথে এই আড্ডা। ‘ওয়ান টেক’ প্রশ্নোত্তর পর্বে আঁখিকে একের পর এক প্রশ্ন করা হচ্ছিল, আর মজায় মজায় তিনি উত্তর দিয়ে যাচ্ছিলেন। শুধু প্রশ্নোত্তর পর্বের মাঝেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন, ফাঁকে ফাঁকে তিনি পছন্দের কয়েকটি গানও গেয়ে শোনান।

Reneta

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো চ্যানেল আইয়ের এই ‘ওয়ান টেক’-এর আয়োজনটির পরিকল্পনা এবং উপস্থাপনায় আছেন সাফি আহমেদ। অনুষ্ঠানটির স্পন্সর দেশের নামকরা আইসক্রিম ব্র্যান্ড ‘ইগলু’।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখি আলমগীরপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT