চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ধ্রুব মিউজিকের ১০ গান ভিডিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২৪, জুন ২০২৩
বিনোদন
A A

বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। নবীন, প্রবীণ শিল্পীদের পাশাপশি সম্ভাবনাময় শিল্পীদের নিয়েও এই মিউজিক লেভেলটির কাজ চোখে পড়ার মতো। তাছাড়া বিশেষ উৎসবে প্রতিষ্ঠানটি প্রতিবারই সাজে ভিন্নভাবে।

এবারের ঈদুল আজহায়ও সেটির ব্যতিক্রম হয়নি। আসন্ন ঈদুল আজহায় ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করছে ১০টি নতুন গান-ভিডিও। তারকা শিল্পীদের পাশাপাশি তাদের এই তালিকায় স্থান পেয়েছে এই প্রজন্মের শিল্পীরা।

তাদের এই গানের মধ্যে আছে কিংবদন্তী শিল্পী রুনা লায়লার সুরে তারই তনয়া তানি লায়লার নতুন গান ‘কেন হয়ে গেছি পর’। গানটির গীত রচনা করেছেন কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

সংগীতায়োজন রাজা কাশেফের, আর গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটিতে মডেল হিসেবে দেখা যাবে সাদাফ ও অনন্যা প্রিয়ন্তিকে।

জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর গেয়েছেন কিংবদন্তী বাউল সাধক শাহ আবদুল করিমের ‘কেমনে ভুলিবো আমি’ গানটি। সংগীতায়োজন করেছেন আদিব কবির। রাজ বিশ্বাস শংকরের ভিডিও নির্দেশনায় পুরো গান জুড়েই দেখা যাবে আঁখি আলমগীরকে।

এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী সুমি শবনমের কণ্ঠে আসছে ‘চলো মঙ্গলগ্রহে পলাইয়া যাই’ গানটি। আকরাম হোসেনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন চঞ্চল। কেন, কী কারণে ‘মঙ্গলগ্রহে’ যেতে চান এই শিল্পী তা জানা যাবে ফারহান আহমেদ রাফাত নির্মিত ভিডিওতে।

Reneta

আলিফ এবং প্রনমীর পাশাপাশি ভিডিওতে থাকছেন সুমী শবনমও। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান ও বিল্লাল।

গামছা পলাশ ও সালমার কণ্ঠে থাকছে ‘রাধা তোমার হাসিতে’। রাসেল কবীরের গীতিকবিতায় সুর দিয়েছেন গামছা পলাশ। সংগীতায়োজন করেছেন তরিক। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় ভিডিওতে অংশ নিয়েছেন পলাশ ও সালমা।

বেয়াই-বেয়াইনের খুনসুটির গল্প শোনাতে আসছেন অঙ্কন ও গামছা পলাশ। তাদের এই গানের শিরোনাম ‘বেয়াইন মিস রুপালী’। রাসেল কবীরের গীতিকবিতায় সুর দিয়েছেন গামছা পলাশ। সংগীতায়োজন করেছেন তরিক।

ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালায় ভিডিওতে অংশ নিয়েছেন আলিফ ও মম। থাকছেন গামছা পলাশ এবং অংকনও। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান ও বিল্লাল।

শাহনাজ রহমান স্বীকৃতি ও মমিন বিশ্বাসের কণ্ঠে আসছে ‘শিখাইয়া পিরিতি’। রনক রায়হানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। রাহাত বাপ্পীর ভিডিও পরিচালনায় মডেল হয়েছেন রাজ ও সাবরিনা তন্নী। ভিডিওতে থাকছেন স্বীকৃতি এবং মমিনও।

মরমী কবি হাসন রাজা ও বাউল সাধক শাহ আবদুল করিমের দুটি গানের মিক্সড ইডিএম প্রজেক্ট ‘বসন্ত বাতাসে এক্স সোনা বন্দে’ এই মিক্সড প্রজেক্টে অংশ নিয়েছেন নয়া দামান খ্যাত তসিবা, সামজ ভাই, আলোচিত র‌্যাপার রিজান ও সিয়াম হাওলাদার।

ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় ভিডিওতে শিল্পীদের পাশাপাশি মডেল হয়েছেন প্রনমী। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান ও বিল্লাল।

লুৎফর হাসানের কণ্ঠে আসছে ‘চলো বৃষ্টি ভালোবাসি’। মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর গীতিকবিতায় সুর দিয়েছেন তানিম হায়াত খান। সংগীত আয়োজনে সজীব দাস। আল মাসুদের ভিডিও পরিচালনায় লুৎফর হাসানের সাথে মডেল হয়েছেন নিশাত সাঈদা।

আহমেদ রিজভীর কথা সুরে কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘তোমার ইচ্ছে হলে’ এর ফিমেল ভার্সন আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার কণ্ঠে। গানটির সংগীতায়োজন করেছেন বিবেক মজুমদার। ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ।

কণ্ঠশিল্পী লুনা খানের কণ্ঠে প্রকাশিত হবে ‘বুঝলো না সে আমার মন’ শিরোনামের গান-ভিডিও। ওমর ফারুকের গীতিকবিতায় সুর দিয়েছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে ছিলেন তরিক।

বৈঠকখানা প্রডাকশনের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন নির্জন আজাদ ও নাইরুস সিফাত। আছে লুনা খানের উপস্থিতিও। গানটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন নির্মাতা মাহিন আওলাদ।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, ২৫ জুন থেকে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ শুরু হবে ঈদের গান। চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক এবাধিক অ্যাপ এ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখি আলমগীরগানতসিবাধ্রুব মিউজিক স্টেশনরুনা লায়লা
শেয়ারTweetPin

সর্বশেষ

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT