বিনোদন

আঁখির অতিথি কিংবদন্তী আবদুল হাদী

আবদুল হাদী ও অতিথি চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবদুল হাদী ও অতিথি চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার থেকে ‘আইজ অন স্টুডিও’র ইউটিউব চ্যানেলে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের সেলিব্রিটি পডকাস্ট শো আঁখির গল্প-এর দ্বিতীয় সিজন প্রচার শুরু হচ্ছে।

রাত দশটায় উন্মুক্ত হবে এই শো এর প্রথম পর্ব। এই পর্বে অতিথি জীবন্ত কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী।

আঁখি আলমগীর বলেন, “প্রথম সিজনে আমি নিজের কথা বলেছি। দর্শকের ভালোবাসায় ধন্য হয়ে দ্বিতীয় সিজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এই সিজনে আমি এমন সব মানুষদের সাথে আড্ডা দিবো যারা আমাদের আইডল।”

সৈয়দ আবদুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন একুশে পদক। অসংখ্য জনপ্রিয় গানে তিনি ষাট বছরের বেশী সময় ধরে আলোকিত করে রেখেছেন আমাদের গানের জগত।

আঁখির সাথে তার গল্প দেখতে ‘আইজ অন স্টুডিও’ চ্যানেলে সবাইকে চোখ রাখতে বলেছেন এই কিংবদন্তী শিল্পী।

বিষয়:আখি আলমগীর আবদুল হাদী পডকাস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…