চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসির উদ্দিন ইউসুফের ৭১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২১
বিনোদন
A A

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর ২০২১! আর এই বছরে বীরমুক্তিযোদ্ধা, নাট্য নির্দেশক, চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পূর্ণ করলেন ৭১ বছর!

১৯৫০ সালের ১৫ এপ্রিল নাসির উদ্দিন ইউসুফ জন্মগ্রহণ করেন। গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মদিনে সংস্কৃতি অঙ্গন সহ, সমাজের বিভিন্ন অঙ্গনের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

নাসির উদ্দিন ইউসুফ মুক্তিযুদ্ধের সময় ছিলেন ক্র্যাক প্লাটুনের গেরিলা। বীরদর্পে যুদ্ধ করে স্বাধীন করেছেন দেশ। তখন তিনি বিশ-একুশ বছরের তরুণ। দেশ স্বাধীন করে দেশের সাংস্কৃতিক মান উন্নয়নে কাজে লেগে যান। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের সঙ্গে তিনি বাংলা নাটকের শেকড়সন্ধানী কর্মে নিজেকে ব্যাপৃত রেখেছেন। বাংলামঞ্চে উল্লেখযোগ্য অনেক নাটকের নির্দেশক তিনি।

নাসির উদ্দিন ইউসুফ ১৯৭২ সালে নাট্যকার সেলিম আল দীনকে নিয়ে ‘নাট্যক্রম’ মঞ্চদলের সাথে নাটক নির্মাণ শুরু করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে তারা দুজন মিলে প্রতিষ্ঠা করেন মঞ্চদল ঢাকা থিয়েটার। প্রথমদিকে তিনি পাশ্চাত্য ধারার নাটক পরিচালনা করলেও পরে সেলিম আল দীন রচিত অনেক নাটকের নির্দেশনা দিয়েছেন। এগুলোর মধ্যে কীর্তনখোলা, কেরামতমঙ্গল, হাতহদাই, যৈবতীকন্যার মন, বনপাংশুল, প্রাচ্য ও নিমজ্জন উল্লেখযোগ্য।

পরবর্তী চলচ্চিত্র নির্মাণেও নিজের দক্ষতার পরিচয় দেন নাসির উদ্দিন ইউসুফ। নির্মাণ করেছেন একাত্তরের যীশু, গেরিলা ও আলফার মতো দুর্দান্ত চলচ্চিত্র। এরমধ্যে ‘গেরিলা’ পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু তাই নয়, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রের মর্যাদাও লাভ করে সিনেমাটি।

রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদক (২০১০)সহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার-সম্মাননা পাওয়া ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। তার স্ত্রী মঞ্চকুসুম শিমুল ইউসুফ। একমাত্র সন্তান এষা ইউসুফও একজন সংস্কৃতিকর্মী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফাএকাত্তরএকাত্তরের যীশুগেরিলাথিয়েটারনাটকনাসির উদ্দিন ইউসুফ বাচ্চুনাসিরউদ্দিন ইউসুফমঞ্চমুক্তিযোদ্ধালিড বিনোদনসুবর্ণ জয়ন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT