ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে দু’দিনে মোট গ্রেফতার হয়েছে ৫১ জন।
নাসিরনগরে র্যাব পুলিশ ও বিজিবির ৫ শ’রও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। অস্থায়ী ক্যাম্প বসিয়েছে র্যাব।
নাসিরনগরে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে সারাদেশে মানববন্ধন ও সমাবেশ চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে গত ৩০শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের দেড়শ’রও বেশি ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এরপর শুক্রবার আবারও ৫টি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।







