নাশকতার অভিযোগে দায়ের করা ৫ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার তাকে এই জামিন দেন। এসময় আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
২০১৫ সালে রাজধানীর কয়েকটি থানায় এসব মামলা দায়ের করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বর্তমানে কারাগারে আছেন।








