নাশকতার পরিকল্পনার অভিযোগ কক্সবাজারে বিএনপির ১০ নেতাকর্মী আটক

কক্সবাজারের মহেশখালীতে নাশকতার পরিকল্পনা ও পুলিশের উপর হামলার চেষ্টার অভিযোগে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে মহেশখালী পৌর মেয়র ও আওয়ামী লীগ সভাপতি মকছুদ মিয়ার ছোট ভাই ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোরকঘাটা বাজারের লামারবাজারে একটি দলীয় বৈঠক থেকে তদের আটক করে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, আটককৃতদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। বিএনপির দাবি, দলীয় কার্যালয়ে সভা করার সময় পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের অাটক করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







