আজ আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটানোর দিবস। জাতিসংঘ কর্তৃক প্রবর্তিত একটি বিশেষ দিবসের লক্ষ্য হলো নারীর প্রতি সহিংসতা রোধ করা।
১৯৬০ সালের ২৫ নভেম্বর লাতিন আমেরিকার দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সংগত আন্দোলন করার জন্য প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল—এই তিন বোনকে হত্যা করা হলে তাদের স্মরণে ১৯৮১ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয়।
বাংলাদেশেও এই দিবসটি পালন করা হচ্ছে যথাযথ মর্যাদায়। বাংলাদেশ নারীর বিরুদ্ধে সহিংসতার বর্তমান পরিসংখ্যান নিয়ে চ্যানেল আই অনলাইন কথা বলেছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে। বিস্তারিত ভিডিওতে-






