আন্তর্জাতিক

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল, বিভিন্ন হাতের মিলিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের নারী দিবসের ডুডল, বিভিন্ন হাতের মিলিত ছবি, নারীর সম্মান ও সমতা উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। বিশেষ এ ডুডলে ছবির বদলে ব্যবহার করা হয়েছে ভিডিও। ভিডিওটিতে আছে অ্যানিমেশনের কাজ।

নারী দিবস ঘিরে প্রকাশিত ডুডলে সমাজে নারীদের বিশেষ বিশেষ অবদান ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষের হাতে হাত মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন পেশায় তারা সফলতার সঙ্গে অবদান রাখছে।

গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট একটি ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।

বিষয়:নারী দিবস বিশেষ ডুডল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…