চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শুরু

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:২৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৬
রাজনীতি
A A

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদের মনোনয়ন পত্র যাচাই বাছাই চলছে। বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। প্রথম দিনে ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। মেয়রসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থীতা বাচাই রোববার।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই প্রক্রিয়ার প্রথম দিনে করা হয় ওয়ার্ড কাউন্সিলর পদের মনোনয়ন পত্র যাচাই বাছাই। নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে মোট ১৮টি ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত নারী আসনে দাখিল হওয়া আবেদনের ওপর মনোনয়নপত্র বাছাই করছেন জেলা রিটার্নিং অফিসার। এরমধ্যে ৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদে বাছাই প্রক্রিয়ায় ১টি সংরক্ষিত নারী কাউন্সিলর ও তিনটি কাউন্সিলর পদ সহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, আমরা প্রত্যেকের কাগজপত্র যাচাই করেছি। এবং এখানে পুলিশ ডিপার্টেমেন্ট, ইনকাম ট্যাক্স ও সিটি কর্পোরেশনের যারা দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারাও এসেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। বাংলাদেশ ব্যাংকের সিআইবি থেকে আমরা ঋণখেলাপির তালিকা সংগ্রহও করেছি। এ পর্য ন্ত চারজনের মনোনয়নপত্র বাতিল করেছি আমরা।

তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার। তিনি বলেন, আমরা প্রার্থীদের এ পর্যন্ত যেমন আইন-কানুনের কথা বলেছি তারা যেন সেসব নীতিমালা মেনে চলেন। আচরণের বিধিমালা সম্পর্কেও ব্যাখ্যা দিয়েছি। আপিল প্রক্রিয়া সম্পর্কে বলেছি এবং প্রার্থীতা প্রত্যাহারের নিয়মকানুনও বলে দিয়েছি।

গত ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৭৬ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনে ৩৮ এবং মেয়র পদে ৯জন প্রার্থী মনানয়ন পত্র জমা দেন। আগামী ৪ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসি পুনর্গঠনে এরশাদের ৫ দাবি

পরবর্তী

ফিদেল কাস্ত্রো স্মরণে যা লিখলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ফিদেল কাস্ত্রো স্মরণে যা লিখলেন প্রধানমন্ত্রী

স্যামি ঝড়ে খুলনাকে ১৫৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT