চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিদেল কাস্ত্রো স্মরণে যা লিখলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:৪১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক জ্ঞাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিউবায় পাঠানো এক লিখিত শোকবার্তা জানান তিনি।

কিউবার প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে আমি খুবই দুঃখিত। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে  আপনার, আপনার মাধ্যমে সেই পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি এবং কিউবার জনগণের প্রতি আমাদের শোক জ্ঞাপন করছি।

১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ফিদেল কাস্ত্রোর সহযোগিতা ও সমর্থনের কথা গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি।

ফিদেল কাস্ত্রো এবং আমার বাবা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভালো বন্ধু ছিলেন।  ১৯৭৩ সালে আলজিয়ার্সে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে আমার বাবাকে জড়িয়ে ধরে একটি আবেগপূর্ণ কথা বলেছিলেন ফিদেল কাস্ত্রো। তিনি বলেছিলেন, আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসের দিক থেকে তিনিই হিমালয়।  এভাবেই হয়েছে আমার হিমালয় দর্শন।

দুই নেতার মধ্যে এমন গভীর বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মানই আমাদের দুই দেশকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করেছে। কিউবার এমন এক মহান নেতা, সরকার এবং জনগণের সমর্থন তখন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের নানান চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য খুবই জরুরি ছিলো। বাংলাদেশের মানুষ সবসময় তাকে ভালোবাসা ও শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

Reneta

শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাফিদেল কাস্ত্রো
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT