নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সরকারের জন্য ‘শেষ পরীক্ষা’: বিএনপি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সরকারের জন্য ‘শেষ পরীক্ষা’: বিএনপি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তার নাম ঘোষণা করে বিএনপি নেতারা বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না জেনেও কৌশল হিসেবে তারা নির্বাচনে যাচ্ছেন। নারায়ণগঞ্জ নির্বাচন সরকারের জন্য ‘শেষ পরীক্ষা’ বলেও হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

২২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন; তবে দলীয় প্রতীকে এবারই প্রথম। আওয়ামী লীগ বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভিকে মেয়র পদে মনোনয়ন দিলেও, অপেক্ষা ছিলো বিএনপি’র প্রার্থী কে হন তা দেখার।

সোমবার রাতে এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রাতে জানানো হলেও সকালে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম ঘোষণা করে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, স্থানীয় নেতৃবন্দের সাথে আলোচনা করে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি তথা ধানের শীষের প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রেসক্লাবে এক আলোচনায়ও বিএনপি নেতারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে আমরা শেষ টেস্টকেস হিসেবে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। এর মাধ্যমে দেখতে চাই সরকারের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তাদের মনমানসিকতার কোনো পরিবর্তন হয়েছে কিনা।’

বিএনপি নেতারা বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাব সরকারের গ্রহণ করা উচিত।

বিষয়:নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…