চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

রুমন রেজা রুমন রেজা
৮:৩৪ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চের ছবি, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এস কে থ্রি নামে লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ নারী যাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লঞ্চডুবির এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

সোমবার সকালে থেকে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তাদের উদ্ধার অভিযানের কাজ আবার শুরু করে। স্বজনদের লাশ নিয়ে যাওয়ার জন্য গতকাল রাত থেকে সকাল পর্যন্ত তারা বসে আছেন।

এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যায় লঞ্চটি। সোয়া ৬টার দিকে শীতলক্ষ্যা নদীতে সৈয়দপুর কয়লা ঘাট এলাকায় পৌঁছলে এস কে থ্রি নামে লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।

Banglabid

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন জিল্লুর রহসান জানান, ডুবে যাওয়া লঞ্চের ৫ জন নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চলমান রয়েছে। লঞ্চ থেকে সাঁতরে তীরে ওঠা আহতরা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি। তবে ৩৫ থেকে ৪০ বছর বয়সী এই পাঁচ নারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে লঞ্চ ডুবির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নিহতের পরিবারকে লাশ দাফন করার জন্য ২৫ হাজার টাকা দেয়া হবে। আহতদের হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Reneta

এছাড়া এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না এরকম ২৩ জন যাত্রীর তালিকা করা হয়েছে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জে লঞ্চ ডুবিমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকাশ–রকেট–নগদে বিনা খরচে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেন সুযোগ

পরবর্তী

ফখরের রেকর্ডময় ১৯৩-এর পরও জিতল প্রোটিয়ারা

পরবর্তী
Fakhar Zaman celebrates after scoring a century in cricket match. Channel i News - চ্যানেল আই নিউজ

ফখরের রেকর্ডময় ১৯৩-এর পরও জিতল প্রোটিয়ারা

নৌকাডুবির বেঁচে যাওয়া যাত্রীর উদ্ধার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঁচে যাওয়া যাত্রীদের বর্ণনায় নারায়ণগঞ্জের লঞ্চডুবি

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT