অপরাধ

নারায়ণগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ডাকাতের ছবি, যেখানে বন্দুকের মুখ সামনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

বুধবার ভোরে রূপগঞ্জের ৩০০ ফুট সড়কে এ ঘটনা ঘটে।

র‌্যাবের আইন গণমাধ্যম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ওই এলাকায় র‌্যাব-১ এর টহলরত দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছিনতাইকারীরা। র‌্যাবের পাল্টা গুলি বিনিময়ের কিছুক্ষণ পর ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ছিনতাইকারীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:ছিনতাইকারী-নিহত বন্দুকযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…