চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের ফতুল্লায় মবিল কারখানায় আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
জনপদ, নারায়ণগঞ্জ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরে একটি মবিল প্যাকেটজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ইউনিট তিন ঘণ্টা যাবত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় ফায়ার সার্ভিস ফোম ব্যবহার করছে।

শনিবার বেলা এগারোটায় সদর উপজেলার ফতুল্রা থানার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলের পাশে অবস্থিত এশিয়ান মবিল প্যাকেটজাতকরণ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান: আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা আশপাশ এলাকায় আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে কারখানাটিতে মজুদ থাকা বিপুল পরিমাণ মবিল পুড়ে নষ্ট হয়ে যায়। আতঙ্কে কারখানাটির শ্রমিক ও এলাকাবাসী রাস্তায় এসে জড়ো হয়। খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের ফতুল্লা, মন্ডলপাড়া হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডনারায়ণগঞ্জসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT