চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা হিসেবে সালওয়াকে বেছে নিলেন কবরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২০
বিনোদন
A A

কিংবদন্তি অভিনেত্রী কবরী তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘এই তুমি সেই তুমি’-এর জন্য নায়িকা হিসেবে নতুন মুখ খুঁজেছিলেন। মাসখানেক ধরে কয়েকজনের সঙ্গে আলাপও করেছিলেন। কিন্তু পছন্দের কেউ মেলেনি।

তবে গেল সপ্তাহে নায়িকা খুঁজে পেলেন দেশবরেণ্য এই তারকা। কবরী তার ছবিতে নায়িকা হিসেবে নিশাত নাওয়ার সালওয়াকে বেছে নিলেন।

যিনি ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার প্রথম রানার্সআপ। চ্যানেল আই অনলাইনকে নায়িকার বিষয়টি নিশ্চিত করে কবরী বলেন, গল্পের সঙ্গে মানায় এমন পরিপাটি এক মুখ চাচ্ছিলাম। সালওয়াকে দেখে মনে হয়েছে ও আমার ছবির জন্য উপযুক্ত। এজন্য তাকে নিয়েছি।

ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতে কবরীর মতো তারকার নির্দেশনায় কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন সালওয়া। উচ্ছ্বসিত হয়ে বললেন, গত সপ্তাহে কবরী ম্যামের সঙ্গে ছবির বিষয়ে আলাপ হয়েছে। একদিন তার বাসায় গ্রুমিংয়েও অংশ নিয়েছি।

প্রায় দুঘণ্টা তিনি অভিনয়ের নানাদিক বুঝিয়েছেন। অল্পতেই আমাকে আপন করে নিয়েছেন। কাজটির জন্য তার পরামর্শ অনুসরণ করছি। নিজেকে কত লাকি মনে হচ্ছে বলে বোঝাতে পারবো না। উনি আমার উপর যে আস্থা রেখেছেন সেটার যথাযথ মূল্য দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।

সরকারী অনুদানে নির্মিত হতে যাওয়া কবরীর ‘এই তুমি সেই তুমি’ ছবিতে সালওয়ার নায়ক থাকছেন রিয়াদ রায়হান। যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়্যালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন।

Reneta

পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা কবরীর। ১৭ মার্চ থেকে ‘এই তুমি সেই তুমি’ ছবি শুটিং শুরু হচ্ছে। এ ছবির মাধ্যমে প্রথমবার সংগীত পরিচালক হতে যাচ্ছেন সাবিনা ইয়াসমিন। আরও থাকছেন সোহেল রানা। এর মাধ্যমে চার দশক পর আবার পর্দায় দেখা যাবে সোহেল রানা ও কবরীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এই তুমি সেই তুমিকবরীলিড বিনোদনসালওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT