চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

হুমায়ূন আহমেদ, কবরী, আফজাল হোসেন ও কাজী আনোয়ার হোসেনকে নিয়ে আজ চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৬
বিনোদন
A A

প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস রবিবার (১৯ জুলাই)। একই দিনে কিংবদন্তী অভিনেত্রী কবরী, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং ‘মাসুদ রানা’র স্রষ্টা, প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের জন্মদিন। চার গুণীকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই।

হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ আয়োজন

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার দিবাগত রাত ১টা এবং রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেবেন কবি হাসান হাফিজ, প্রকাশক মাজহারুল ইসলাম এবং অভিনেতা ডা. এজাজুর রহমান। তারা স্মৃতিচারণ করবেন নির্মাণের এই মহান কারিগরকে নিয়ে।

রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। আর দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘নন্দিত নরকে’।

কাজী আনোয়ার হোসেনকে নিয়ে তথ্যচিত্র

এদিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে ইফতেখার মুনিম পরিচালিত বিশেষ তথ্যচিত্র ‘রোমাঞ্চ লেখনীর জাদুকর: কাজী আনোয়ার হোসেন’। এতে উঠে আসবে জনপ্রিয় এই লেখকের জীবন, সাহিত্যকর্ম এবং ‘মাসুদ রানা’ সৃষ্টির গল্প।

কবরীকে স্মরণ

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘মোহময়ী কবরী’। অনুষ্ঠানে তুলে ধরা হবে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী এই অভিনেত্রীর অভিনয়জীবন, ব্যক্তিজীবন এবং স্মরণীয় অবদান।

আফজাল হোসেনকে নিয়ে বিশেষ অনুষ্ঠান

রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘যুবকদ্বয় আজ’। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তার দীর্ঘ অভিনয়জীবন, নির্মাণ ভাবনা এবং নানা অভিজ্ঞতা নিয়ে হবে প্রাণবন্ত আলাপচারিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনকবরীকাজী আনোয়ার হোসেনমাসুদ রানালিড বিনোদনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

পরবর্তী

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

পরবর্তী

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT