চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাপোলিকে মাটিতে নামিয়ে শেষ ষোলোয় বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবলাররা গোল উদযাপন করছে, নাপোলির বিরুদ্ধে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে নাপোলিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এর ফলে তারা দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডের টিকেট কেটেছে।

বৃহস্পতিবার রাতে ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে হওয়া ম্যাচ শুরুর আগে ‘স্টপ ওয়ার’লেখা ব্যানার নিয়ে বার্সেলোনার ফুটবলাররা মাঠে নামে। সেই ব্যানার ধরে তারা টিম ফটোসেশনও অংশ নেয়।

প্রথম লেগে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে থাকলেও ন্যু ক্যাম্পে নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বার্সা। তবে দ্বিতীয় লেগে দুর্দান্ত ফুটবল প্রদর্শনী দেখিয়ে কাতালান ক্লাবটি ঘুরে দাঁড়ানোর নজির রাখল।

Banglabid

ম্যাচের ৮ মিনিটে আদামা ট্রাওরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে জর্ডি আলবার কাছে পাস দেন। ডি বক্সের ভেতরে ডান দিকে অনেকটা ফাঁকা পেয়ে ডান পায়ের শটে আলবা বল জালে জড়ালে লিড পায় বার্সা।

ফুটবল খেলোয়াড়রা যুদ্ধ বিরোধী বার্তা নিয়ে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম গোলের রেশ কাটার আগেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি জং। ১৩ মিনিটে ফেরান তরেসের পাসে বল নিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শটে গোলরক্ষককে দর্শক বানিয়ে নিশানাভেন করেন এই ডাচ ফুটবলার।

Reneta

নাপোলি ২৩ মিনিটে একটি গোল শোধ করে খেলায় ফেরার আশা দেখেছিল। বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ডি-বক্সের ভেতর ভিক্টর ওসিমহেনকে ফাউল করলে ফ্রি-কিকের বাঁশি বাজিয়েছিলেন দেন রেফারি। পরে ভিএআরের সাহায্যে নিয়ে তিনি পেনাল্টির সংকেত দেন। স্পটকিক থেকে গোল করেন লরেঞ্জো ইনসিগনে।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে কর্নার কিক থেকে বল পান আলবা। তার নেয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লাগার পর সেটি পেয়ে যান জেরার্ড পিকে। সুযোগ কাজে লাগিয়ে পিকে বাঁ পায়ের কিকে গোল করলে ৩-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় অতিথি দল।

৫৯ মিনিটের মাথায় ট্রাওরের রক্ষণচেরা পাসে বল নেন আর্সেনাল থেকে বার্সেলোনায় ধারে খেলতে আসা স্ট্রাইকার পিঁয়েরে এমরিক অবায়েয়াং। সুযোগ সন্ধানী এই ফুটবলার ডি-বক্সের ভেতর বল নিয়েই ডান পায়ের জোরালো শটে বল জালে প্রবেশ করান।

খেলা শেষের খানিক আগে ৮৭ মিনিটে মাত্তেও পোলিতানো নাপোলির হয়ে সান্ত্বনাসূচক গোল করে কেবল ব্যবধানই কমাতে পেরেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগনাপোলিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়: রুশ পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় ভারতের

পরবর্তী
ভারতের ক্রিকেটার ব্যাটিং করে, বলের দিকে নজর দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় ভারতের

ইউক্রেনের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, ট্যাংক ও সৈন্যরা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

'রাশিয়ার বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে ইউক্রেন, কেউ পাশে নেই'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT