চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে প্রথম লেবানিজ বিচারক নাদিন লেবাকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
বিনোদন
A A
নাদিন লেবাকি

অনেক সীমাবদ্ধতা পেড়িয়ে লেবানন এর পতাকাকে কান চলচ্চিত্র উৎসবে তুলে ধরবেন লেবানিজ নির্মাতা ও অভিনেত্রী নাদিন লেবাকি। এই প্রথম লেবানন এর কোনো নাগরিক কান এর বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার নাদিন লেবাকিকে কান চলচ্চিত্র উৎসবে ইউএন সার্টেইন রিগার্ড বিভাগে জুরি সিট দেয়া হয়। শুধু তাই না তাকে সম্মান করে তার বিভাগের ‘প্রেসিডেন্ট’ উপাধিও দেয়া হয়।

কান-এর ওয়েবসাইটে একটি অফিশিয়াল বিবৃতিতে বলা হয়, ‘গত কান উৎসবে সবার মন এবং হৃদয়কে নাড়া দিয়ে জুরি পুরস্কার পাওয়া, অ্যাকাডেমি ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে নমিনেশন পাওয়া ছবি ক্যাপারনাউম এর লেবানিজ পরিচালক নাদিন লেবাকি। ৭২ তম উৎসবে অভিনেতা বেনিসিও দেল তরোর থেকে ইউএন সার্টেইন রিগার্ড বিভাগের প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ করে নিবেন।’

নাদিন রিটুইট করে লিখেছেন, ‘নির্বাচিত তালিকার ছবিগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অপেক্ষা করছি তর্ক-বিতর্ক এবং আলোচনা করার জন্য এবং অন্য শিল্পীদের কাজ থেকে অনুপ্রেরণা খোঁজার জন্য।’

মধ্যপ্রাচ্যে চলমান সংকটে শিশুদের দুর্দশা নিয়ে তৈরি ছবি ‘ক্যাপারনাউম’ দিয়ে আলোচনায় এসেছেন নাদিন লেবাকি। ১৩০ মিনিট দীর্ঘ এই ছবিটির একটি দৃশ্যে দেখা যায় এই নিষ্ঠুর পৃথিবীতে জন্ম দেবার অপরাধে শিশু জায়িন তার বাবা-মার বিরুদ্ধে কোর্টে কেস করে দেয়। এই দৃশ্যটি পুরো পৃথিবীর মানুষের মনে ঝড় তুলেছে। ছবিটি জিতে নিয়েছে জুরি অ্যাওয়ার্ড। অস্কারে শর্ট লিস্টেডও হয়েছিল।

৭২ তম কান চলচ্চিত্র উৎসবের আসর বসবে ১৪ মে থেকে। ইউএন সার্টেইন রিগার্ড বিভাগের নির্বাচিত ছবিগুলো দেখানো শুরু হবে ১৫ মে থেকে। এই বিভাগের জয়ীদের নাম ঘোষণা করা হবে ২৪ মে।

ট্যাগ: কানপতাকালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাচতে না চাওয়ায় কর্মচারীদের নিয়ে স্ত্রীকে পেটালেন স্বামী

পরবর্তী

আইসিসি কাপ: কে কার বিপক্ষে খেলবে?

পরবর্তী

আইসিসি কাপ: কে কার বিপক্ষে খেলবে?

২০২০ অলিম্পিকে অংশগ্রহণের ট্রেনিংয়ে আলেকজান্ডার বো

সর্বশেষ

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT