শিক্ষা

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী পালিত

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাট্যাচার্য অধ্যাপক ড. সেলিম আল দীনের ৭০তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। 

দিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে বেলা ১১টায় সেলিম আল দীনের সমাধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রো-উপাচার্যের শ্রদ্ধা জানানোর পর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, অন্বিতা সেলিম আল দীন পাঠশালা, বঙ্গ থিয়েটার, জাগরণী থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং অন্যান্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী পালিতএর আগে সকাল সাড়ে ১০টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সেলিম আল দীনের শিল্পসঙ্গী নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি, ছাত্র-শিক্ষক, দেশের খ্যাতিমান নাট্যকর্মী, সংগঠক, নির্দেশক, সেলিম আল দীনের গুণগ্রাহী প্রমুখ অংশগ্রহণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জহির রায়হান মিলনায়তনে উত্তর উপনিবেশবাদ, রাজনীতি এবং প্রজন্মান্তরে নাট্যচর্চা: এক ধবল রক্তিমাভ নাট্যকথামালা’র বহু অক্ষীয় পাঠ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সেলিম আল দীন স্মরণে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. লুৎফর রহমান এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আফসার আহমদ। সেমিনার শেষে ‘মানুষের নাটক, নাটকের মানুষ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।

বিষয়:সেলিম আল দীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…