চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাট্যবন্ধু’ সম্মাননা পেলেন শহীদুল আলম সাচ্চু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ০১, মে ২০১৯
বিনোদন
A A

‘শতকে বিদ্যমান সহস্রের আহ্বান’কে প্রতিপাদ্য করে ১ মে থেকে ৫ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘শতরজনী নাট্যমেলা’র আয়োজন করেছে নাট্যতীর্থ। আর এই উৎসবের উদ্বোধনী দিনে ‘নাট্যবন্ধু’ সম্মাননা পেলেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি, অভিনেতা ও নাট্যকর্মী শহীদুল আলম সাচ্চু।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদুল আলম সাচ্চু বলেন, নাট্যাঙ্গনে সামান্য হলেও অবদান রাখতে পাড়ায় যে সম্মাননা আজকে আমাকে দেয়া হলো, তার জন্য আমি সত্যিই সবার কাছে কৃতজ্ঞ।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাট্যতীর্থ আয়োজিত পাঁচ দিনব্যাপী‘শতরজনী নাট্যমেলা’র উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

Banglabid

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। নাট্যতীর্থের এই আয়োজনে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বাইরেও নাট্যচর্চা ছড়িয়ে দিতে হবে। নাট্যতীর্থ আয়োজিত ‘শতরজনী নাট্যমেলা’ শীর্ষক নাট্যোৎসবে ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের দুইটি নাট্যদল (চট্টগ্রামের নান্দিকা ও কক্সবাজার থিয়েটার) অংশগ্রহণ করছে যা উৎসবের অন্যতম বৈশিষ্ট্য। এজন্য উৎসব আয়োজক নাট্যতীর্থ সাধুবাদ পাওয়ার যোগ্য। এ ধরনের উদ্যোগ ঢাকার বাইরে নাট্যচর্চার প্রসারে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করি।

প্রতিমন্ত্রী আরো বলেন, এ নাট্যোৎসবের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, উৎসবে মঞ্চায়িত হতে যাওয়া প্রতিটি নাটকের শততম মঞ্চায়ন। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবসময় আগ্রহী।

নাট্যতীর্থ-এর দলীয় প্রধান তপন হাফিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিমন্ত্রীমন্ত্রীলিড বিনোদনলিয়াকত আলী লাকীশহীদুল আলম সাচ্চুশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT