চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় ৬ গুণীজনকে সম্মাননা

লোক নাট্যদল পদক ২০২১-২২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৪
বিনোদন
A A
শিল্পকলায় গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লোক নাট্যদলের আয়োজনে শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘লোক নাট্যদল পদক ২০২১-২২’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আড়ম্বর এ অনুষ্ঠানে দেশের ৬ গুণী নাট্যজনকে সম্মাননা জানানো হয়।

প্রয়াত ড. ইনামুল হক, এস এম মহসীন, আরহাম আলো, শাহাদাৱ হোসেন খান হীলু, সৈয়দ দুলাল এবং কঙ্কন দাশকে এ সম্মাননা জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব একুশে পদক এবং স্বাধীনতা পদকে ভূষিত মঞ্চসারথী আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোক নাট্যদলের অধিকর্তা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রয়াত গুণী নাট্যজন ড.ইনামুল হক এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর সহধর্মীনি নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম। প্রয়াত গুণী নাট্যজন এস এম মহসীন এর পক্ষে পদক গ্রহণ করেন তাঁর ছেলে তন্ময়। এ সময় সংস্কৃতি অঙ্গণে বিশেষ করে দেশের নাট্যচর্চায় তাদেঁর ভূমিকা তুলে ধরা হয়।

পরে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে খলিল আহমদ বলেন, “সংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ দেয়া হয় খুবই কম, সাংস্কৃতিক খাতে অনেক কাজ করার আছে যার জন্য বাজেট বরাদ্দ আরো বাড়ানো প্রয়োজন”।

সভাপতির বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, “বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারি”। বাঙালি আজ মানুষ হয়েছে, দেশ স্বাধীন করেছে উল্লেখ করে তিনি বলেন,

Reneta

“আমাদের অস্ত্র হলো এই শিল্প সংস্কৃতি, ২০৪১ সালে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই শিল্প, শিল্পী কবি সাহিত্যিক এবং শিল্প পরিবার ও সমাজ।” পরে পুরস্কার প্রাপ্তদের অভিন্দন জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতাউর রহমানএকুশে পদকগুণীজনগ্রুপ থিয়েটারলিড বিনোদনলিয়াকত আলী লাকীশিল্পকলাস্বাধীনতা পদক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT