বিনোদন

নাট্যকার সজলে মুগ্ধ ঐন্দ্রিলা

সন্ধ্যায় চ্যানেল আইতে 'ছোট ছোট আশা ও ভালোবাসা'

নাট্যকার সজলে মুগ্ধ ঐন্দ্রিলা

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭:৫০ মিনিটে প্রচার হতে যাচ্ছে নাটক ‘ছোট ছোট আশা ও ভালোবাসা’। এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজন ও অভিনেত্রী ঐন্দ্রিলা।

নাটকের গল্পে সজলকে দেখা যাবে একজন ব্যস্ত নাট্যকারের চরিত্রে। যাকে ভালোবাসেন ঐন্দ্রিলা। শুধু তাকে নয়, সজলের সৃষ্টিশীল চিন্তাধারায় মুগ্ধ থাকেন ঐন্দ্রিলা। তাই ধনী বাবার একমাত্র মেয়ে হয়েও সবকিছুকে উপেক্ষা করে সজলের সঙ্গে ঘর বাঁধেন তার ছোট্ট চিলেকোঠায়।

সময় গড়াতে থাকে। একসময় ঐন্দ্রিলা অন্তঃসত্ত্বা হলে ‘ছোট ছোট আশা ও ভালোবাসা’ গল্পের মোড় নেয় অন্যদিকে।

আশা ও ভালোবাসার এমন গল্পে নাটকটি নির্মাণ করেছেন পৃথুরাজ। চিত্রনাট্য করেছেন তিনি নিজেই।

সজল-ঐন্দ্রিলা ছাড়াও ‘ছোট ছোট আশা ও ভালোবাসা’  নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ফ্যাশন ডিজাইনার নুসরাত ফেরদৌস।

বিষয়:আবদুন নূর সজল চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…